ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে অবৈধ লটারি বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অনুমোদনহীন লটারির টিকিট বিক্রির অপরাধে আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ রাশেদ নামের তিন ব্যক্তিকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ লটারি বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সিএনজি জব্দ করা হয়।


গত রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে হাটহাজারী পৌরসদর কাচারি সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


জানা যায়, গত বেশ কয়েকদিন ধরে হাটহাজারীর বিভিন্নস্থানে সিএনজি যোগে মাইকিং করে অনুমোদনহীন লটারির টিকিট বিক্রয়ের মাধ্যমে সহজসরল মানুষদের সাথে প্রতারণা করে আসছিলো। ঘটনার দিনও উপজেলার মেখল ইউনিয়নের আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ রাশেদ নামের তিন ব্যক্তি সিএনজি চালিত তিনটি অটোরিকশা যোগে মাইকিং করে লটারি বিক্রয় করছিলো।


এ সময় তাদের আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সিএনজি ৩টি আটক হয়। তবে জব্দ করা সিএনজিগুলো সংশ্লিষ্ট মালিকদের নিকট ক্ষেত্রমতো দণ্ড/মুচলেকার বিনিময়ে হস্তান্তর করা হবে বলেও জানা গেছে।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, যে কোনো প্রকার প্রতারণামূলক লটারি ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑